নিটারে দক্ষ জনবলের সংকটে জেনারেটর স্থাপনে বিলম্ব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নিটারে দক্ষ জনবলের সংকটে জেনারেটর স্থাপনে বিলম্ব

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এ সম্প্রতি ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেলের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর ক্রয় করা হলেও বিক্রেতা প্রতিষ্ঠানের দক্ষ কর্মীর অভাবে সেটি এখনও ক্যাম্পাসে আনা কিংবা সংযোগ দেওয়া  সম্ভব হয়নি।
এবিষয়ে নিটারের রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজার সাথে কথা বলে জানা যায়, জেনারেটরটি যেই প্রতিষ্ঠান হতে কেনা হয়েছে, সেই প্রতিষ্ঠান জেনারেটরটি নিটারে সংযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী সরবরাহ করতে পারছে না। প্রতিষ্ঠান টিকে তাদের নিজস্ব প্রকৌশলী পাঠানোর প্রস্তাব দিলেও তাদের কারিগরি দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা জেনারেটর স্থাপনে আরও বিলম্ব ঘটাচ্ছে।
অপরদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নানা অভিযোগে অভিযুক্ত ক্যাম্পাসে কর্মরত পূর্বের ইলেকট্রিশিয়ানকে অব্যহতি প্রদান করা হয়েছে, ফলে এমন উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি পরিচালনার জন্য ক্যাম্পাসে বর্তমানে কোনো অভ্যন্তরীণ দক্ষ জনবল নেই; নিরাপদ এবং দক্ষতার সহিত ক্রয়কৃত জেনারেটরটি চালানোর জন্য প্রশিক্ষিত ও অভিজ্ঞ লোকবল নিশ্চিত করা জরুরি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!