কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় বিএনপি নেতা হাজী মুজিবের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় বিএনপি নেতা হাজী মুজিবের মতবিনিময়

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় পৌর এলাকার খুশালপুরস্থ হাজী মুজিবের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

মত বিনিময় সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)বলেন, গত ১৬ বছর স্থানীয় আওয়ামীলীগের দলীয় এমপি আব্দুস শহীদ এর দ্বারা নির্যাযিত, নিপিড়িত হয়েছি। মামলা হামলার শিকার হয়েছি। আমাদের ইফতার পার্টির মঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে। বাড়ীতে এসে ঈদ করতে পারিনি। আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার পরিচালিত স্কুল, কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আওয়ামীলীগ নেতা শহীদ বাহিনী দ্বারা বিভিন্ন হয়রানি ও প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। ১৬ বছরের ৫/৬ দিন বাড়িতে বাড়িতে থাকতে পারিনি।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, হুমকি ধামকির কারণে দলীয় কর্মসুচিতে অংশ নিতে পারেনি। পারেনি স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর নিতে। এখন আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের বিধায়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগে চেষ্ঠা হচ্ছে। দলীয় কর্মসুচি পালন করা হচ্ছে। তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।

তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জন কল্যাণমুখী কাজে বিএনপি সোচ্ছার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ও ছাত্র-জনতা।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, মো: আবুল হোসেন, সাবেক মেয়র আবু ইব্রাহীম জমশেদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা সোয়েব আহমদ, প্রত্যুষ ধর প্রমুখ।

সাংবাদিদের উদ্দেশ্যে হাজী মুজিব আরো বলেন, বিদায়ী স্বৈরাচারি শাসক ডিজিটাল এ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিদের স্বাধীন মত প্রকাশে কন্ঠরোধ করেছিল। নতুর বাংলাদেশে সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি। তিনি আগামীতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাকে দুর্ণীতিমুক্ত ও আধুনিক উপজেলায় রুপান্তরের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!