ওসমানীনগরে প্রশাসনের বাজার মনিটরিং ৪টি দোকানে জরিমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে প্রশাসনের বাজার মনিটরিং ৪টি দোকানে জরিমান

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : :: সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৪টি দোকানে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭হাজার টাকা জারিমানা আদায় করা হয়েছে। আদালত পরিচালনাকালে বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে খাদ্য দ্রব্য বিক্রি না করতে সতর্ক এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখতে নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজারে ভ্রাম্যমান আদালালত পরিচালনা করেন, সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাজার কমিটির সদস্য শাহ আলমগীর, বাজার সেক্রেটারী মনির আলী, উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা আরিফ রব্বানী, এএসআই আব্দুর রহিম।

Manual4 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন বলেন, বাজারে ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি করতে না পারে, সে জন্য বাজার মনিটরিং করে কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। বাজার মনিটরিংয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। বেশি দামে খাদ্য পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!