ওসমানীনগরে ২শ বস্তা ভারতীয় চিনি জব্দ আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে ২শ বস্তা ভারতীয় চিনি জব্দ আটক ১

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ২শ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। এ সময় অবৈধ ভারতীয় চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ ও চোরাচালানে জড়িত থাকায় ট্রাক চালককে আটক করা হয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।

Manual6 Ad Code

এই ঘটনায় সোমবার দুপুরে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর থেকে ট্রাক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে শেরপুরে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির গয়নাঘাট নামক স্থানে চেকপোস্ট বসান এস আই শফিকসহ পুলিশের একটি দল। ট্রাকাটি ওই স্থানে পৌছিলে সেখানে তল্লাশী করে ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক সমিরন দাসকে(৩০) আটক করে পুলিশ। সমিরন দাস জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র। চোরাচালান পন্য পরিবহনের দায়ে ট্রাকটিও জব্দ করে পুলিশ।

Manual4 Ad Code

সোমবার বিকালে ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

মামলার বাদি ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন, ২০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইন চার্জ মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালক সমিরন দাসকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!