ওসমানীনগরে এবার ১৭ লক্ষ টাকার ভারতীয় চিনি উদ্ধার আটক ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে এবার ১৭ লক্ষ টাকার ভারতীয় চিনি উদ্ধার আটক ৪

  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে এবার প্রায় ১৭ লক্ষ টাকার ট্রাকসহ ২৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর থার সামনে পুলিশ ট্রাকসহ চিনির বস্তাগুলো উদ্ধার করে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত চিনির বাজার দাম ১৬ লক্ষ ৮০ হাজার টাকা ।

Manual8 Ad Code

আটককৃতরা হলো, মোতালেব মন্ডল (৩০) বিপ্লব হাসান (২০) আমিনুল ইসলাম (২৮) স্বরজিত মোহন চন্দ্র ওরফে রিপন (৪০) চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে গত মঙ্গলবার ওসমানীনগর থানার এস আই শফিকুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সিলেট- ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে মহাসড়কের ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট বসান ওসমানীনগর থানা পুলিশ। এ একটি চিনি বোঝাই ট্রাকে তল্লাশী করে ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এ সময় মোতালেব মন্ডল, বিপ্লব হাসান, আমিনুল ইসলাম, স্বরজিত মোহন চন্দ্র ওরপে রিপনকে আটক করে পুলিশ।

Manual6 Ad Code

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!