কমলগঞ্জে বিএনপির বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে বিএনপির বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা সদরের ভানুগাছ বাজারের ১০নং সড়কে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু, কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু ইব্রাহীম জমসেদ, পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, অধ্যক্ষ মো. ফজলুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (হাজী মুজিব অনুসারী) মো: আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, লোকমান হোসেন চৌধুরী, মহিউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমুখ। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশস্থলে এসে জড়ো হন।

Manual2 Ad Code

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, কমলগঞ্জ -শ্রীমঙ্গলে হাজী মুজিব ফাউন্ডেশন এর পক্ষ থেকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আমার উপর হামলা, মামলা, নির্যাতন হয়েছে। উন্নয়ন কর্মকা-কে বাধাগ্রস্থ করা হয়েছে। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে নতুন করে দেশ স্বাধীন হওয়ায় আমি উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে বিএনপি জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করবে। তিনি দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!