কমলগঞ্জে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আসিদ আলী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আসিদ আলী গ্রেফতার

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৯। কমলগঞ্জ থানায় সাংবাদিককে নির্যাতনের একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর গত সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলীকে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করনা হয়েছে। এর আগে বিভিন্ন মামলায় তার দুই ছেলেকেও আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

এর আগে ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যৌথ বাহিনীর অভিযানে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ সমর্থিত ২ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতার এড়াতে অনেকেই বর্তমানে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!