কুলাউড়ায় ইয়াবাসহ ২ ভাই আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ায় ইয়াবাসহ ২ ভাই আটক

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

Manual2 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকার শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবা টেবলেটসহ দুই ভাইকে আটক করেছে বিজিবি। রোববার ১০ নভেম্বর ইয়াবা টেবলেটসহ বিজিবি তাদের আটক করে কুলাউড়া থানায় সোপর্দ করে। আটক আতাউর রহমান ও সাইফুর রহমান খিদিরপুর গ্রাামের মাহবুবুর রহমানের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, চাতলাপুর-শমশেরনগর সড়ক ইয়াবা টেবলেটসহ মাদক কারবারীদের রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে। শনিবার রাতে ওই সড়কে সন্দেহজনক ঘুরাঘুরি দেখে বিজিবি আমতলা বাজার ক্যাম্পের সদস্যরা আতাউর রহমান (৩৫) কে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা টেবলেট পায়। এসময় ইয়াবা টেবলেটসহ তাকে আটক করলে তার ছোট ভাই বিজিবি সদস্যদের উপর আক্রমনের চেষ্টা করলে সাইফুর রহমান (২৫) কে আটক করে।

Manual5 Ad Code

কুলাউড়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আপসার জানান, মাদক আইনে মামলায় তাদের দু’জনকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews