কুলাউড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

কুলাউড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক ইমরান (৪৫) ডায়রিয়া আক্রান্ত হয়ে সোমবার ১৮ নভেম্বর ভোররাত ২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের বাড়ী উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৫ নভেম্বর রাতে শিক্ষক ইমরান ডায়রিয়া আক্রান্ত হন। পরে তাকে কুলাউড়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

নিহত ইরফানের স্ত্রী, ২ ছেলে রয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টায় নিহতে গ্রামের বাড়ি জয়চন্ডী ইউনিয়নে ঘাগটিয়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

Manual8 Ad Code

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। ###

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!