কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হলেন ওসমানীনগরের ময়নুল হক চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হলেন ওসমানীনগরের ময়নুল হক চৌধুরী

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) ভারপ্রাপ্ত সভাপতি হলেন সিলেটের ওসমানীনগরের ময়নুল হক চৌধুরী। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শাহজালাল বাচ্চু বিদেশে চলে যাওয়ায় প্রথম সহ-সভাপতি হিসেবে ময়নুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি আবদুল কাদের, সহ-সভাপতি ইকবাল লস্কর, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শেখ আনসারুল হক সহ ৩০ জন পরিচালক উপস্থিতিতে এবং ভার্চুয়ালি একজন সহ-সভাপতি এবং তিনজন পরিচালকের সিদ্ধান্তে ঐকমত্য পোষণ মাধ্যমে সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে তাঁকে সভাপতির দায়িত প্রদান করা হয়।

ময়নুল হক চৌধুরী সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউপির রাউৎখাই গ্রামের বাসিন্দা। তিনি ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও ময়নুল হক চৌধুরী কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিলেটের একাধিক বারের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওসমানীনগর ও সিলেট জেলা বিএনপির একাধিক পদে নেতৃত্বে ছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য হিসেবেও দায়িত্বরত আছেন।

Manual7 Ad Code

ময়নুল হক চৌধুরী বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন কালে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!