কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধি :: কুড়িগ্রামে জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ আলীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলে নেতৃত্ব দেয়ার পায়তারার কারনে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপি ও শ্রমিকদলের সকল ইউনিটের নেতাকর্মীরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ত্যাগী ও বিএনপির আদর্শের নেতৃত্ব চায় নেতাকর্মীরা।

Manual4 Ad Code

জানা গেছে, সাবেক শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ আলীকে রংপুর বি়ভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক ও সদ্য বিলুপ্ত কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান এর পক্ষের লোকজন জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক দলের নেতৃত্ব দেয়ার পায়তারা করেছেন। নিজের স্বার্থ হাছিলে দলের ভাবমূর্তি নষ্ট করার এমন ভুমিকায় তীব্র নিন্দা জানাচ্ছেন শ্রমিক দলের সকল ইউনিটের নেতাকর্মীরা।তাদের দাবী শ্রমিক দলের কমিটিতে এমন উদ্দেশ্য প্রনোদিত আওয়ামী দোসর মোহাম্মদ আলীকে দলে কোন অবস্থায় যেন স্থান দেয়া না হয়।

কুড়িগ্রাম জেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিয়ার রহমান বলেন, শ্রমিক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলীকে জেলা শ্রমিকদল অথবা বিএনপিতে জায়গা দেয়ার কোন সুযোগ নেই।এহেন কাজে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারনে দলীয় ব্যবস্থা নেয়া উচিত। #
Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!