কুলাউড়ায় এইচপিভি টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করেছে ৩টি প্রতিষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়ায় এইচপিভি টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করেছে ৩টি প্রতিষ্ঠান

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: জরায়ূ মূখ ক্যান্সার প্রতিষেধক(এইচ পি ভি) টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করায় কুলাউড়া উপজেলার ৩ টি প্রতিষ্টানকে সম্মাননা প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। রোববার ২৪ রভেস্বর এ উপলক্ষে এক অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: ফৌরদৌস আক্তার ।

Manual8 Ad Code

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:জাকির হোসেনের উপস্থাপনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্বস্বাস্থ্য সংস্থার মৌলভীবাজারের কর্মকর্তা ডা: মোত্তাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার উদ্দিন ভুইয়া,মাধ্যমিক অধিদপ্তরের একাডেমীক সুপারভারইজার শফিকুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, সাংবাদিক খালেদ পারভেজ বখশ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল আউয়াল, স্বাস্থ্য সহকারী লুৎফুর রহমান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান, বাংলাটিলা মাদ্রাসার সুপার সৈয়দ বাহার উদ্দিন, মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র নাথ । অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আপ্তাব উদ্দিন।

সভায় জানানো হয়, উপজেলার ২২ হাজার শিক্ষার্থীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। ইতিমধ্যে ৮৭ ভাগ অর্জিত হয়েছে। বাকি ৪ দিনের মধ্যে ৯৫ ভাগ লক্ষ্যমাত্রায় পৌছানোর লক্ষে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করছে। এবং শতভাগ টিকা বাস্তবায়নকৃত প্রতিষ্টান বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়,বাংলাটিলা মাদ্রাসা ও মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। স্ব স্ব প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ সার্টিফিকেট গ্রহন করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!