কমলগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১ জন

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস (২৭) নামে একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে।

Manual6 Ad Code

বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখায় রমেশ রবিদাসকে আটক করা হয়। আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রমেশ রবিদাসকে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্য জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!