কুলাউড়ায় স্বামী পরিত্যক্তা গৃহবধু ধর্ষণের অভিযোগ : আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় স্বামী পরিত্যক্তা গৃহবধু ধর্ষণের অভিযোগ : আটক ১

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক স্বামী পরিত্যক্তা গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ২৭ নভেম্বর বুধবার আব্দুল খালিক (৩৫) নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল খালিক উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের বাতির মিয়ার ছেলে।

Manual4 Ad Code

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের স্বামী পরিত্যক্তা ৩ সন্তানের জননীকে তার ইচ্ছার বিরুদ্ধে গত ২৫ আগস্ট রাতে জোরপূর্বক ধর্ষণ করে আব্দুল খালিক। গৃহবধুর চিৎকারে তার চাচাতো বোন এগিয়ে এলে আব্দুল খালিক পালিয়ে যায়। ধর্ষণের ঘটনার পর গৃহবধু বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। ধর্ষণের শিকার ওই গৃহবধু বর্তমানে ২ মাসের অন্ত:স্বত্তা। ২৬ নভেম্বর মঙ্গলবার রাতে ওই গৃহবধু কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

গৃহবধুর মামলার প্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ রাতেই অভিযুক্ত আব্দুল খালিককে আটক করে। বুধবার তাকে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!