কুলাউড়ায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়- কোনভাবেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা যাবে না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়- কোনভাবেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা যাবে না

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া থানায় সাম্প্রতিক সময়ে ইসকন ইস্যু ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (০২ ডিসেম্বর) কুলাউড়া থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)।

Manual8 Ad Code

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান। এসআই মো. আমির হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাাজিম, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, হাজী রফিক মিয়া ফাতু, আলমগীর হোসেন ভুঁইয়া, দেলোয়ার হোসেন ও শামীম আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, হেফাজতে ইসলামী নেতা মাওলানা নিজাম উদ্দিন, রাউৎগাঁও ইউপি সদস্য মারুফ আহমদ নাজিম, খেলাফত মজলিশ নেতা সাইফুল ইসলাম কুতুব, ইসলামী আন্দোলন নেতা ফখরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুণাভ দে, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারেক আহমদ ও রায়হান আহমদ, পুশাইনগর মন্দিরের পুরোহিত দামোদর মহারাজ, রংগীরকুল ইসকন মন্দিরের প্রতিনিধি নিশি পল্লব দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম) বলেন, কোনভাবেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা যাবে না। আমরা হিন্দু-মুসলিম সবাই এক বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ প্লাটফর্ম থেকে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানান।

Manual3 Ad Code

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পুলিশ কাজ করে যাচ্ছে। কোনোভাবেই কাউকে এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। যদি কোনো গোষ্ঠী বা কুচক্রী মহল ধর্মের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তা কঠোর হস্তে দমন করা হবে।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় উপজেলার হিন্দু বৌদ্ধ খৃস্টান ও বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!