মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ নারীর মৃত‌্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ নারীর মৃত‌্যু

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমেদের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যুবরণ করেছেন দুই নারী। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা রুমেল আহমেদের মা মেহেরুন্নেছা বেগম (৬৫) এবং চাচি ফুলেছা বেগম (৬০)।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে শহরতলীর মোস্তফাপুর গ্রামে অবস্থিত সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ডুপ্লেক্স বাড়িটির বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাড়ির একটি শয়নকক্ষে ঘুমন্ত রুমেল আহমেদের মা মেহেরুন্নেছা বেগম ও চাচি ফুলেছা বেগম মারা যান।

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘরের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা দুই বয়স্ক নারীকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!