কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
oplus_0

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী কমিটির উদ্যোগে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মানববন্ধন ও পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান তরুণ প্রজন্মরা আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে জানিয়ে বলেন, দুর্নীতির জাল সমাজের সবক্ষেত্রে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই জাল ছিন্ন করা খুবই কঠিন। এজন্য সরকার তারুণ্যের ওপর নির্ভর করেছে। তরুণরা যেহেতু ২৪ এর গণঅভ্যূত্থান করেছে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে। আগামীতে এই তরুণরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করে যাবো।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল ইসলাম, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির ও কমিটির সদস্য বাবলি তালাং।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা আখন্দ জান্নাতুল মাওয়া, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী, নির্মাল্য মিত্র সুমন ও মাহফুজ শাকিল প্রমুখ। সভার পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!