ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহবুব হাসান পংকি(৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় নিহতের  ছেলে রাফি আহমদ (১৩) গুরুতর আহত হয়।

Manual1 Ad Code

গতকাল মঙ্গলবার  (১০ ডিসেম্বর ) রাত ৭টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পংকি উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের রমজান আলী ওরপে রসগুল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে মাহবুব হাসান পংকি ও তার ছেলে মোটরসাইকেল যোগে গোয়ালাবাজারের দিকে আসছিলেন। উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি দ্রুতগতির এ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ আরোহীরা এ্যাম্বুলেন্সের নিচে ঢুকে পরে।

Manual3 Ad Code

ঘটনার পর পর স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পংকি ও তার ছেলে রাফিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মাহবুব হাসান পংকি মারা যান। নিহত পংকির ছেলে রাফির অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

Manual6 Ad Code

শেরপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই হাদিউল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!