কুলাউড়ায় সরকারী ২০ একর জমিতে অবৈধভাবে স্থাপনকৃকত ইকোপার্ক উচ্ছেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সরকারী ২০ একর জমিতে অবৈধভাবে স্থাপনকৃকত ইকোপার্ক উচ্ছেদ

  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

 
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি ২০ একর জায়গায় অবৈধভাবে স্থাপনকৃত রোকন টিলা নামক ইকোপার্ক গুড়িয়ে দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট বুলবুল আহমদের নেতৃত্বে নিবাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস, মেহেদি হাসান মানিক ও কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন যৌথভাবে অভিযান পরিচালনা করে প্রায় ২০ কোটি টাকা মূল্যের এ সরকারী জমি উদ্ধার করেন।

Manual7 Ad Code

অভিযানকালে ২০ একর জমি উদ্ধার করে জেলা প্রশাসকের মালিকানাধীন সাইনবোর্ড টাঙ্গানো হয় এবং ২০ একর পাহাড়ি এলাকায় স্থাপিত ইকোপার্কের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দখলমুক্ত করা হয়।

Manual2 Ad Code

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি ২০ একর জমি জবর দখল করে জনৈক রোকন উদ্দিন গত ৫-৬ বছর আগে উক্ত পাহাড়ি টিলায় ইকোপার্ক প্রতিষ্টা করে পিকনিকের কিছু সরঞ্জাম রেখে মানুষের কাছ থেকে প্রবেশ মূল্য বাবত জনপ্রতি ৫০ টাকা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।

Manual5 Ad Code

অবশেষে জেলা ও উপজেলা প্রশাসন জবরদখল থেকে সরকারী কয়েক কোটি টাকা মূলের জমি উদ্ধার করল। জানা গেছে উদ্ধার কৃত সম্পত্তির বাজারমূল্য ২০ কোটি টাকা হবে।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, কুলাউড়ার কর্মধা এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে প্রতিষ্ঠিত রোকন টিলা ইকোপার্কের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে জবরদখল মুক্ত করে বাংলােদশ সরকারের পক্ষে জেলা প্রশাসক নামীয় সাইনবোর্ড টাঙ্গানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!