কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

Manual1 Ad Code

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার সুশীল দে, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  মো. গোলাম আপছার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন,  কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত ভৌমিক প্রমুখ।

বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তারা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!