বড়লেখায় উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় দীর্ঘ ৯ বছর পর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাফিজ।

Manual8 Ad Code

২০১৫ সালের ৫ জানুয়ারি জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল বের করার লক্ষ্যে নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে জড়ো হলে পুলিশ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। পুলিশ ও আওয়ামী ক্যাডারদের হামলায় সাবেক পৌরমেয়র প্রভাষক ফখরুল ইসলাম, বিএনপি নেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাসহ অনেক নেতাকর্মী আহত হন। বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় মৃত ভেবে ফেলে যায়। পরে অফিসে ব্যাপক ভাংচুর ও তান্ডব চালিয়ে তালা ঝুলিয়ে দেয়। এরপর দীর্ঘ ৯ বছর পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়ির একটি কক্ষ দলের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়।

Manual4 Ad Code

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সভপাতি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অফিস উদ্বোধনের সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, নছিব আলী, জাহিদুল ইসলাম মামুন, মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মীর মখলিছুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!