কুলাউড়ার হাজীপুরে একতা সমাজ কল্যানের প্রথম মেধা মুল্যায়ন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার হাজীপুরে একতা সমাজ কল্যানের প্রথম মেধা মুল্যায়ন অনুষ্ঠিত

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একতা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৫ ডিসেম্বর রোববার স্থানীয় হরিচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মেধামূল্যায়ন পরীক্ষায় অংশ নেয় বাঁশউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধনপুর দারুল কোরআন মাদরাসা, হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিক একাডেমি কটারকোনা ও রাইজিং সান আইডিয়াল স্কুল কটারকোনা পঞ্চম শ্রেণির এই ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২জন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

Manual1 Ad Code

পরীক্ষা পরিচালনা উপ কমিটির আহ্বায়ক জীবন দাস জানান, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদ মিয়া। পরীক্ষা নেন ডরিতাজপুর দাখিল মাদরাসার শিক্ষক শিরিন আক্তার, একতা সমাজকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক জাহিদ হাসান ও রিফাত তাসনিম জেসি।

একতা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু জানান, এবার প্রথম মেধা  মূল্যায়ন পরীক্ষার আয়োজন করেছেন। এটা ধারাবাহিকভাবে প্রতি বছর অনুষ্ঠিত হবে। এছাড়া একতা সমাজকল্যাণ পরিষদ  বন্যার সময় ত্রাণ বিতরণ এবং অসহায় দরিদ্র মানুষের কল্যানে অর্থ সহায়তা করে থাকে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!