কুলাউড়ায় জামায়াতের পেশাজীবী বিভাগের কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় জামায়াতের পেশাজীবী বিভাগের কমিটি গঠন

  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া পৌরসভার পেশাজীবী বিভাগের ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে শহরের একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

পেশাজীবি বিভাগ কুলাউড়া উপজেলা সভাপতি জাকির সিদ্দিকী জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক দেলোয়ারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা সভাপতি আবুল কাশেম আজাদ, কাজী জসিম উদ্দিন মামুন, আবদুল মতিন, এম এ জলিল, মিজানুর রহমান মজুমদার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পৌর শহরের অর্ধশতাধিক সফল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


পরে সর্বসম্মতিক্রমে মো: আবদুল মতিনকে সভাপতি এবং এম এ জলিলকে সেক্রেটারি করে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মাওলানা আবদুল আজিজ, সহ-সেক্রেটারি  এম এ মুকাদ্দিম, বায়তুলমাল সম্পাদক আব্দুল মতলিব, সাংগঠনিক সম্পাদক শামীম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান।

Manual1 Ad Code

দক্ষিণ বাজার ইউনিটের সভাপতি ওলিউর রহমান দলা, সহ সভাপতি আবু সুফিয়ান, সেক্রেটারি কামরুল ইসলাম বেলাল, সহ সেক্রেটারি ইসহাক ইমরান, বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতলিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন।

Manual3 Ad Code

উত্তরবাজার ইউনিটের সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি মাওলানা ছাব্বির আহমদ, সেক্রেটারি কামরুল ইসলাম, সহ সেক্রেটারি সোহেল মিয়া, বায়তুলমাল সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ।

এছাড়াও পেশাজীবী বিভাগের টিম সদস্যরা হলেন, আবদুল মতিন, এম এ জলিল, ওলিউর রহমান, জিয়াউর রহমান, এম এ মুকাদ্দিম, কামরুল ইসলাম বেলাল ও কামরুল ইসলাম বাবু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!