কুলাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন : টার্গেট ১২০১ মেট্রিক টন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন : টার্গেট ১২০১ মেট্রিক টন

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযান ১৮ ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়েছে। কুলাউড়া খাদ্যগুদামে আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম ইনচার্জ অলক বৈষ্ণব প্রমুখ।

Manual8 Ad Code

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম জানান, এবারে কুলাউড়া উপজেলায় কৃষক পর্যায় থেকে মোট ১২০১ মেট্রিক টন ধান সংগ্রহের টার্গেট দেয়া হয়। উদ্বোধনী দিনে ৩ জন কৃষকের কাছ থেকে মোট ৯ মেট্রিক ধান সংগ্রহ করা হচ্ছে। প্রতিমন ধান কৃষকের কাছ থেকে ১৩২০টাকা দরে কেনা হচ্ছে। অথচ মাঠ পর্যায়ে ধানের দাম ১২শ থেকে সাড়ে ১২ শ টাকা। দাম অনেকটা কাছাকাছি হওয়ায় কৃষকরা গুদামে ধান বিক্রি করতে আগ্রহী না। ফলে ধান কেনার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা বেশি।###

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!