কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ

কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে। আটককৃতদেরকে ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপসারের নেতৃত্বে পুলিশ ৩ চোরকে আটক করে।

আটককৃতরা হলেন সিএনজি অটোরিক্সা চোরচক্রের সদস্য রাজনগর থানার কামারচাক ইউনিয়নের পশ্চিম মসাজানের উম্মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (২০) কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের তৈমুজ মিয়া ওরফে বাঘা মেম্বারের ছেলে কামরুল হাসান (২১) ও কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর গ্রামের এলাইছ মিয়ার ছেলে এমদাদুল হক এমরান (৩০)। আটকৃত চোরদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা রয়েছে এবং আটককৃতরা আন্ত:জেলা চোরচক্রের সদস্য বলে জানা গেছে।

Manual2 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপসার জানান, সিএনজি অটোরিক্সা চোরচক্রসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!