কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় জেলা প্রশাসক বলেন, সাংবাদিকসহ সকলের সহযোগিতায় পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলাকে আরো এগিয়ে নিতে চাই। এ জেলায় কোন সেবাগ্রহীতা যেন হয়রানীর শিকার না হয়। দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি জেলায় রূপান্তর করতে চাই। মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ যেন দ্রুত হয় এ বিষয়ে তিনি পদক্ষেপ নিচ্ছেন।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম,এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল আজম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোটর্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনকে কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা প্রশাসক কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নের সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!