কুলাউড়া পুশাইনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন, সম্পাদক সুমন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া পুশাইনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন, সম্পাদক সুমন!

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় আর রহমান একাডেমিতে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

জানা যায়, দীর্ঘদিন থেকে পুশাইনগর বাজারের ব্যবসায়ীরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার দাবী জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে নির্বাচনের উদ্যোগ নেন জয়চন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেন।

Manual7 Ad Code

নির্বাচন পরিচালনার জন্য কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলকে আহবায়ক ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন হাজী রফিক মিয়া ফাতু, জাহাঙ্গীর হোসেন, এইচডি রুবেল, মো. শামীম খাঁন ও হাজী নিয়ামত আলী।

২৫ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাজারের ৬০ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লয়েছ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৬ পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

এতে সভাপতি পদে মো: হারুন মিয়া (চেয়ার প্রতীক) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোয়াকুল খান (হরিণ প্রতীকে) ১৪ ভোট এবং ময়না মিয়া (ছাতা প্রতীকে) ১৪ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মো: ছবর খান (তালাচাবী প্রতীকে) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলু মিয়া (কাপ পিরিচ প্রতীকে) ২৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সুমন আহমদ (আনারস প্রতীকে) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুলাল আহমদ (মোরগ প্রতীকে) ২৬ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সুলতান আহমদ (চাকা প্রতীকে) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ আহমদ (মোমবাতি প্রতীকে) ১০ পেয়েছেন।

Manual6 Ad Code

কোষাধ্যক্ষ পদে আব্দুল আহাদ (বই প্রতীকে) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোলব মিয়া (ডাব প্রতীকে) ২৩ ভোট পেয়েছেন। সদস্য পদে মো: দুলু মিয়া (সাইকেল প্রতীকে) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফছান মিয়া (বালতি প্রতীকে) ১১ ভোট পেয়েছেন।

এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে পারায় পরিচালনা কমিটিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুশাইনগর বাজারের ব্যবসায়ীরা। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন, কুলাউড়া রেলওয়ে উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!