ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ওসমানীনগরউপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত ইউএনও জয়নাল আবেদীন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপকারভোগী ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম শাহজাহান, বুরুঙ্গা শেখ হাফিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তাজপুর হয়রত শাহজালাল (র:) এতিমখানচর প্রচার সম্পাদক আব্দুল আলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ত্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সদস্য এমদাদুর রহমান খান, খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম আলী, ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসের ইউসকা এসএম মশিউর আলম মুসা, মোঃ সোহেল রানা, মোছাম্মত সান্না বেগম, মোঃ শাহীন মিয়া, ইউপি সদস্য আব্দুল মুকিত।

Manual2 Ad Code

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের নেতৃত্বে আমন্ত্রিতদের নিয়ে ওয়াকাথন বের করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!