বড়লেখায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও তাহমিনা আক্তার।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ও ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্লিপ) এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। এতে স্থানীয় উৎপাদিত কৃষি পণ্যের ২৪টি ষ্টল খোলা হয়েছে। শনিবার বিকেলে মেলার সমাপ্তি হবে।

Manual3 Ad Code

উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!