কুলাউড়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা

  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা ০৭ জানুয়ারি মঙ্গলবার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ১৫টি এবং সিলেট বিভাগের কুলাউড়া, ছাতক ও চুনারুঘাট পৌরসভায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

Manual6 Ad Code

কুলাউড়া পৌরসভার প্রশাসক ও ইউএনও মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন আইইউজিআইপি প্রকল্পের টিম লিডার প্রফেসর গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এসএম মাসুদুর রহমান, নগর পরিকল্পনাবিদ সারোয়ার হোসেন, পরিবেশ বিষয়ক পরামর্শদাতা মোরশেদ আলম মজুমদার প্রমুখ।

Manual1 Ad Code

পৌরসভার সচিব শরদিন্দু ভট্রাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুইয়া।

পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবেদন উপস্থাপর করেন ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হারুনুর রশীদ, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার কায়সার আরিফ ও নাজমুল বারী।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!