কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ একই পরিবারের ৪ জন আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত বড়লেখায় পামওয়েলে ভেজাল ঘি উৎপাদন, জরিমানা গুনলেন বাজারজাতকারি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে ছাতকে বিক্ষোভ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছাতকে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার হাসপাতালে চিকিৎসাধীন!

কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ একই পরিবারের ৪ জন আহত

  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। সোমবার ০৬ জানুয়ারি সোমবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় নির্যাতিতা নারী রায়না বেগম রাতে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, গৌরিশংকর গ্রামে মকবুল আলী একটি জমিতে গরুর ঘাস চাষ করেন। প্রতিপক্ষের গরু বাচুর প্রতিদিন সেইঘাস খেয়ে ক্ষতি সাধন করে। এনিয়ে প্রতিবাদ করলে প্রতিপক্ষ শাহরুল, হবিব ও হাকিবসহ ১০-১২ জনের একটি গ্রুপ দেশীয় লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় রায়না বেগম (৪০), তার স্বামী মকবুল আলী (৫০) ও তাদের যুবতী ২ কন্যা সনি বেগম (১৭) ও জনি বেগম (১৯) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। হামলায় সনি বেগমের কোমড়ের হাড় ভেঙ্গে গেছে এবং মকসুল আলীর এক হাত ভেঙে গেছে। তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মকবুল মিয়ার বসত ঘরে ব্যাপক ভাংচুর এবং লুটপাট চালিয়েছে হামলাকারীরা।

Manual8 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। নির্যাতনের শিকার পরিবারের অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!