কমলগঞ্জে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :  সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় ব্লাড ডোনেশন গ্রুপ (বিডিজি) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জ এর নির্বাহী পরিচালক মো. রেদওয়ানুল ইকবাল রাহীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সাংবাদিক শাহিন আহমদ, সাংবাদিক সোহেল আহমদ, ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জ এর সভাপতি নোহান আহমেদ রনি, সদস্য মাহিন মোন্তাছির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজিব, সাইফুল ইসলাম, হাসান আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!