কমলগঞ্জে শীতার্ত মানুষের পাশে বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে শীতার্ত মানুষের পাশে বিজিবি

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যেগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুরমা সীমান্তে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ বি এম শাহরিয়ার সুমন ও ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন। এছাড়াও বিতরণকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও বিওপি কমান্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির প্রথম দিনে সীমান্তবর্তী এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual3 Ad Code

৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা, মোকাবিল, চাম্পারায় বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিন গোলের হাওর, চাম্পারায় এবং সরিষাবিল এলাকার শীতার্ত গরীব ও দুঃস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ’ জনসাধারণদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!