বড়লেখায় গ্রামীণ বাউল সংগীতালয়ের কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় গ্রামীণ বাউল সংগীতালয়ের কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার অফিস বাজার গ্রামীণ বাউল সংগীতালয়ের ১৭ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যকরী ও ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।

Manual3 Ad Code

৭ জানুয়ারী (মঙ্গলবার) রাতে সংগীতালয়ের অফিস বাজার কার্যালয়ে কার্যকরী কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিতে সংগীতশিল্পী হাবিবুর রহমান বাদলকে সভাপতি, যন্ত্রশিল্পী জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ও আহমদ রাহেলকে অর্থ-সম্পাদক মনোনীত করা হয়েছে।

সংগীত শিল্পী হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে ও যন্ত্রশিল্পী জাকির হোসেনের সঞ্চালনায় কমিটি গঠনের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগীতালতের প্রধান উপদেষ্টা নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউল শিল্পী ফয়েজ আহমদ।

Manual4 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউল শিল্পী আলিম উদ্দিন, সাহেদ আহমদ, সাইদুর রহমান, ময়নুল ইসলাম, আহমদ রাহেল সুমন আহমদ প্রমূখ।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আব্দুল বাছিত সেলিম, আলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, মহিলা সম্পাদিকা নাজমা বেগম, দপ্তর সম্পাদক সুমন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল বাছিত, কার্যকরী সদস্য ময়নুল ইসলাম, সামসুল ইসলাম, জায়েদ আহমদ, রাহেল আহমদ ও আব্দুল হামিদ।

উপদেষ্টা মন্ডলীরা হলেন- নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুছ স্বপন, বিশিষ্ট গীতিকার ও ছড়াকার বিদ্যুত রঞ্জন দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক শামীম আহমদ।

Manual4 Ad Code

পরিশেষে সংগীতালয়ের সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ প্রবাস গমণ উপলক্ষে সংগীতালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!