কমলগঞ্জে ২য় স্ত্রীকে হত্যা : স্বামীর আত্মসমর্পন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ২য় স্ত্রীকে হত্যা : স্বামীর আত্মসমর্পন

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : :মৌলভীবাজারের কমলগঞ্জে অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কের সন্দেহে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেছিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী আজাদ বক্স (৬২) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩০) কে হত্যার পর ঘাতক স্বামী থানায় গিয়ে আত্মসমর্পন করেছে। এ ঘটনাটি ঘটেছে রোববার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার আলেপুর গ্রামে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স নিজ বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সাথে ২০২৩ সনে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের জের ধরে আজাদ মিয়া মনোয়ারা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। মনোয়ারা বেগম আলেপুর বাবার বাড়িতে থাকতো। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সাথে পরকীয়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে উঠে। রোববার সকালে আলেপুর গ্রামে শ্বশুড় বাড়িতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদ বক্স ঘরের মধ্যে ওড়না দিয়ে গলা পেঁছিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। হত্যা করার পর সে নিজে কমলগঞ্জ থানায় এসে আত্মসমর্পন করে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামী আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে। মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!