সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল গফুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আতাসন গ্রামের সাবেক মেম্বার মরহুম আহমদ আলীর বড় ছেলে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এই সংঘর্ষ হয়। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। দেড় মাস আগে দেশে এসেছেন, কিছু দিন পর ছুঁটি শেষে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরদের মধ্যে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। একই জেরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়।

Manual1 Ad Code

সংঘর্ষে আব্দুল গফুর মারাত্মক আহত হন। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!