কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

 এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মাসিক সভা সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর উপস্থাপনায় দক্ষিণ বাজারস্থ সমিতির কার্য্যালয়ে ১২ জানুয়ারি রোজ রোববার রাতে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী ৩০জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় বার্ষিক সাধারণ সভা সমিতির দক্ষিণ বাজারস্থ কার্য্যালয়ে আহবান করা হয়েছে। উক্ত সভায় বার্ষিক আয়, ব্যায় হিসাব উপস্থাপন ও অনুমোদন, সংশোধিত গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, ভোটার তালিকা অনুমোদন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। এছাড়াও বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual8 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাক্তার কুতুবুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আফজল, মহিলা সম্পাদিকা সুফিয়া রহমান ইতি প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সম্পাদক, নজরুল ইসলাম, অশোক চন্দ্র, মোঃ আব্দুল মুতলিব ইমাদ,মোঃ গউছ মিয়া, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ওয়ার্ড সদস্য, এনামুল হক, সাব্বির আহমদ চৌধুরী, শেখ সুমন, ও নাজিম বখস জালাল আহমদ, রাসেল আহমদ, রাসেল আহমদ, আব্দুল মান্নান, হায়দার আলী প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!