কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উদযাপন উপলক্ষে বেলিরাস অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উদযাপন উপলক্ষে বেলিরাস অনুষ্ঠিত

  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১ টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলি রাস অনুষ্ঠিত হয়।

এসময় গ্রামের হাজারো মানুষের মিলনতীর্থে পরিণত হয় অনুষ্ঠানস্থল। মণিপুরি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও এ আনন্দে মেতে ওঠেন। হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারণায় সকাল থেকে উত্তর বালিগাঁও মণিপুরিপাড়া মুখরিত হয়ে ওঠে। পাশেই এ উৎসবকে কেন্দ্র করে মেলা বসেছে।

Manual4 Ad Code

উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ জানান, উত্তর বালিগাঁও গ্রামের প্রাক্তন শিক্ষক ভুবনেশ্বর সিংহের পিতা স্বর্গীয় ধন সিংহ শতবছর পূর্বে এই উৎসবের সর্বপ্রথম উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই উৎসব চলে আসছে। প্রতিবছর আয়োজন করি নানা উৎসব। রাখাল নৃত্য, নৌকা বিলাস, কলঙ্ক ভঞ্জন, নিমাই সন্যাস, বেলী রাস করে থাকি। এবার অনুষ্ঠিত হয়েছে বেলি রাস।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!