কমলগঞ্জ পাহাড়ী ছড়ায থেকে যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জ পাহাড়ী ছড়ায থেকে যুবকের লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়ায় থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুরমা চা বাগান এর ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এ লাশ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়ভাবে জানাযানি হয়। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন।

Manual5 Ad Code

থানাকে বিষয়টি অবগত করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না জানা নেই। শেষকৃত্যানুষ্ঠান শেষে মামলা করা হবে।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!