কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন এক নারী : ঘাতক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন এক নারী : ঘাতক আটক

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন নাজমা বেগম (৪০) নামক এক নারী। মুমূর্ষূ অবস্থায় ওই নারীকে শনিবার (১৮ জানুয়ারি) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমা উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখরু মিয়ার স্ত্রী।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহাগ মিয়াকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

রোববার ১৯ জানুয়ারি সকালে নাজমার মরদেহ ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আটক সোহাগ মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা এবং পুলিশ জানায়, প্রায় বছর খানেক আগে পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া ব্যবসায়িক কাজের জন্য কয়েক মাসের কথা বলে নাজমা বেগমের কাছ থেকে ৭ লক্ষ টাকা ধার নেন। মাসের পর মাস পেরিয়ে গেলেও নাজমার পাওনা টাকা তিনি ফেরৎ দেননি। পরে এলাকায় বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের পর শুক্রবার নাজমার টাকা তিনি ফেরৎ দিবেন বলে উপস্থিতদের আশ্বস্থ করেন।

Manual6 Ad Code

এরি প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যার পর নাজমা সোহাগের বাড়িতে গিয়ে টাকা চাইলে তাকে কিল-ঘুষি মেরে আহত করেন সোহাগ। শনিবার নাজমার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!