মৌলভীবাজারে রোমান হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে রোমান হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে রোমান হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। ঘটনার প্রায় ৬ মাস পর তাকে গ্রেফতার করা হলো।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত লাল মিয়া (৩৫) মৌলভীবাজার জেলার সদর থানার পূর্ব খলিলপুর গ্রামের এলাইশ মিয়ার পুত্র।

Manual8 Ad Code

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে জেলার সদর থানাধীন সরকার বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৮ জুলাই ২০২৪ সকালে জমি নিয়ে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রোমান মিয়ার বাড়িতে আক্রমণ চালিয়ে ভাঙচুর করতে থাকে। ঘটনার এক পর্যায়ে ভিকটিম রোমান মিয়া চিৎকার চেচামেচির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে ঘটনাস্থলে হাজির হলে দুর্বৃত্তরা তাকে সুলফি দিয়া মাথায় আঘাত করে। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় নিহতের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। ঘটনার পর থেকে লালা মিয়া পলাতক ছিলেন।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!