কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান আর নেই

  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বিকাল ৫টায় কুলাউড়া সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে কাছিমনগরস্থ পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

Manual4 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান গত মঙ্গলবার হঠাৎ অসুস্থতা অনুভব করলে পৌর শহরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসক হান্নানকে বৃহস্পতিবার বাসায় নেওয়ার পরামর্শ দেন। বাসায় থাকা অবস্থায় শুক্রবার ভোররাতে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

Manual6 Ad Code

এদিকে হান্নানের মৃত্যুর খবরে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!