জকিগঞ্জ উপজেলায় মানবিক ইউনিটের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জকিগঞ্জ উপজেলায় মানবিক ইউনিটের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কয়েক জন সাহসী তরুণদের উদ্যোগে “মানবিক ইউনিট” এর ব্যানারে জকিগঞ্জ উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

মানবিক ইউনিটের কয়েক জন কর্মী ১৮ই জানুয়ারী ২৫ইং (শনিবার) সকাল ৮ ঘটিকার সময় চারিগ্রাম হাফিজিয়া মাদ্রাসার কয়েকজন দরিদ্র ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়, পরে সকাল ১০ ঘটিকায় নওয়াগ্রাম হযরত শাহজালাল রহঃ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন দরিদ্র ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়, পরে আবার দুপুর ১২ঘটিকার সময় রায়গ্রাম হযরত শাহ নুর রহঃ সেলিনা ইসলাম হাফিজিয়া মাদ্রাসার কয়েকজন দরিদ্র ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য যে ২০২০ সালে কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন মানবিক ইউনিট নামে একটি সংস্থা, যে সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে এখনও পর্যন্ত বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তাদের কার্যক্রম চলমান রেখেছে।

Manual8 Ad Code

মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য আহমদ আল মাহফুজ বলেন, শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন-২০২৫ এ যে যেভাবে সহযোগিতা করে আমাদের পাশে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছালিক আহমদ, মহসিন আহমদ তাপাদার, সুফিয়ান তালুকদার, হুসাইন আহমেদ, সাদিকুর রহমান, তামিম আহমেদ, জাকির হোসেন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!