কুলাউড়ায় সন্ত্রাসীর দায়ের কূপে যুবকের হাত ক্ষতবিক্ষত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সন্ত্রাসীর দায়ের কূপে যুবকের হাত ক্ষতবিক্ষত

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা চাতলগাঁও গ্রামে মাটি বিক্রির ট্রাক নিতে বাঁধা দেওয়ায় ১৭ জানুয়ারি সন্ত্রাসী হামলায় আহত হন হুমায়ুন কবীর পায়েল (৩৯) নামক যুবক। বর্তমানে সন্ত্রাসী হামলার শিকার ওই যুবক ঢাকা ইবনে সিনা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

এই ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের হলেও মামলার প্রধান আসামী ও সন্ত্রাসী মাহবুবুর রহমান ঝিনুক রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

Manual4 Ad Code

মামলার এজহার থেকে জানা যায়, হুমায়ুন কবির পায়েলের জমির উপর দিয়ে মাটিবাহী গাড়ি চলাচলের জন্য প্রস্তাব দেন ঝিনুক। কিন্তু ঝিনুকের সেই প্রস্তাবে পায়েল রাজি না হলে ক্ষিপ্ত হয়ে পরদিন ১৭ জানুয়ারি রাতে চাতলগাঁও এনাম আহমদের দোকানে কাছে ঝিনুকসহ তার অপর ২ সহযোগি রামদা দিয়ে পায়েলের উপর অতর্কিত হামলা চালায়। নিজেকে রক্ষা করতে গেলে দায়ের কুপ তার বামহাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক কুপে পায়েলের বাম হাত ক্ষতবিক্ষত হয়।

পায়েলের চিৎকার শুনে পরিবার ও আশপাশ লোকজন এগিয়ে এলে ঝিনুক ও তার সহযোগীরা চলে যায়। আহত পায়েলকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমান হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহিত মিয়া জানান, আসামী গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!