জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় নির্বাচন কর্মকর্তাসহ গ্রেফতার ২: প্রবাসীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় নির্বাচন কর্মকর্তাসহ গ্রেফতার ২: প্রবাসীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

Manual6 Ad Code

সুনামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করেছে পুলিশ। প্রবাসীদের নামে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিতে জালিয়াতির ঘটনায় তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিন প্রবাসীসহ ৫ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রবাসে থাকা জগন্নাথপুর উপজেলার বাসিন্দা সাদিকুর রহমান, তানভীর হাসান, মোহাম্মদ লিটন আহমেদের নামে একাধিক এনআইডি তৈরির ক্ষেত্রে জালিয়াতি করেন নির্বাচন কর্মকর্তা মুজিবুর ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে নিবন্ধন করা হয়েছে।

Manual8 Ad Code

গত সোমবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন সিনিয়র দুই নির্বাচন কর্মকর্তা। এ সময় সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে প্রমাণ পাওয়ায় পর কমিশনের নির্দেশনায় জগন্নাথপুর থানা পুলিশের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গ্রেফতার দুই কর্মকর্তাসহ প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান,তানভীর হাসান, মোহাম্মদ লিটন আহমেদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

জগন্নাথপুর থানার ওসি রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!