কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা : আটক-৬ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা : আটক-৬

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আদিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে মধু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মধু মিয়া আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের দুরুদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামারছড়া চা বাগান অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলিপ কৈরীর সাথে। পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে কয়েকজন মিলে মধু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা দুরুদ মিয়া বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা করা হয়েছে। আমরা ৬ জনকে আটক করেছি। ধারণা করছি পূর্ব বিরোধের জেরে মধু মিয়াকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!