কুলাউড়ায় ২৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় ২৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ২৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে ০৮ ফেব্রুয়ারি শনিবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ উল্ল্যাহ, ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মনসুর, প্রাক্তন শিক্ষক বাবুল উদ্দিন খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দেশে ৫ আগস্ট সংগঠিত হয়েছিলো বলেই এখন কথা বলা সম্ভব হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই অনুষ্ঠান থেকে তোমরা গুনিজনকে কিভাবে সম্মান দিতে হয়, তা শিখবে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আগে যারা শিক্ষকতা পেশায় আসতেন তাদের আন্তরিকতাটাই ছিলো বেশি। ফলে আমাদের আক্ষেপ করতে হয়, এদের মতো শিক্ষক আর আসবে না। আর বর্তমান শিক্ষকরাও পুরানোদের সেই গুণগত মানসম্পন্ন হতে পারছেন না।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!