সিলেটের এমসি কলেজের ঘটনা গোটা সিলেটবাসীর জন্য লজ্জাজনক -পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটের এমসি কলেজের ঘটনা গোটা সিলেটবাসীর জন্য লজ্জাজনক -পরিবেশমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে সংঘবদ্ধ বর্বরোচিত ধর্ষণের ঘটনা গোটা সিলেট বাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক। তাদের সরকার এসব ঘটনায় বিচারের সব রকম ব্যবস্থা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঘন্য এ ঘটনায় জড়িত সকলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। বিভিন্ন মহলে দাবী উঠেছে আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার। এ দাবীর প্রতি সমর্থন জানিয়ে তিনি আইনের বিধান অনুযায়ী অপরাধীদের সকলেরই সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত ৪টি প্রকল্পে বাস্তবায়িত ২৬২ গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকরা দেশব্যাপী আলোচিত নারী নিপীড়নের ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি এসব কথা বলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এদিকে বৃহস্পতিবার ০৮ অক্টোবর বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ২৬২টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চানায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

Manual7 Ad Code

পরিবেশ মন্ত্রী বলেন, ‘চা শ্রমিক থেকে শুরু করে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের উন্নয়নে সরকার বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা, বিধবাভাতা ও স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি নানামুখী সেবা কার্যক্রম চলমান আছে। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। এটা একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া এটা সম্ভব ছিল না।’

মন্ত্রী আরও বলেন, ‘আগের থেকে চা শ্রমিকের জীবন মানের উন্নয়ন হয়েছে। তবে আপনাদের (চা শ্রমিকদের) জীবনমানের উন্নয়ন আপনাদেরকেই করতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হবে। আপনাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে চাকরি করলে জীবন উন্নত হবে। জীবনমানেরও পরিবর্তন হবে। সরকার চা শ্রমিকদের ঘর নির্মাণ করে দিচ্ছে। বাগানগুলোতে স্কুল নির্মাণ করে দেওয়া হচ্ছে। জীবনমানের উন্নতি করতে হলে শিক্ষার বিকল্প নাই।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!