কমলগঞ্জে মাটি চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে মাটি চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজের জন্য পাহাড় থেকে মাটি আনতে গিয়ে টিলা ধ্বসে রিপা বুনার্জী (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে এ ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

নিহত রিপা বুনার্জী উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিন লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে পিসি (খালা) জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সাথে বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে বাড়ির কাজের জন্য মাটি আনতে যায় রিপা বুনার্জী। পাহাড়ের নীচে মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ করে মাটি ধ্বসে পড়লে রিপা ও তার পিসি জ্যোতিকা মাঠির নিচে চাপা পড়ে।

এসময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে দৌড়ে এলাকায় খবর দেয়। পরে স্থানীয়রা বিকাল পৌনে ৫ টায় টিলার মাটির নীচ থেকে উদ্ধার করলে ততক্ষণে রিপা মৃত্যু হয়। এসময় আশংকা অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের কাজের জন্য মাটি আনতে গেলে টিলা ধ্বসে রিপা বুনার্জী নামে একজনের মৃত্যু হয়েছে ও জ্যোতিকা বুনার্জী নামে একজন আহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!