কমলগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মিভুত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মিভুত

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে একটি আধা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের বাদশাহ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় বাদশাহ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাদশাহ মিয়া বলেন,আমার সবকিছু শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় সব সবকিছু পুড়ে গেছে। আমার প্রায় ৩লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লীডার ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!